1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ জানালেন শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দুই সপ্তাহের জন্য নতুন করে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, মাঠের চিত্রের ওপর ভিত্তি করেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শিশুদের মধ্যে করোনার সংক্রমণ ঘটছে। এটি আগে ছিল না। আর এটা আমলে নিতে হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, করোনা সংক্রমণে উদ্ভুত পরিস্থিতিতে এখনই যেখানে যেখানে সম্ভব অনলাইন ক্লাস চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে অনলাইনে যেহেতু রিচ করা যাচ্ছে না। তাই পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা আপাতত ২ সপ্তাহ সশরীরেক ক্লাস নিষেধ করেছি। আমরা পর্যবেক্ষণ করতে থাকবো পরিস্থিতি। তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এখনই যেখানে যেখানে সম্ভব অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট বা উভয়ই যতদূর সম্ভব আমরা সেই চেষ্টাটা করবো।

বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পদ্ধতি অনুসরণ করবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের যারা উচ্চ শিক্ষায় আছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের দিক থেকে যেটা বলার, মুখোমুখি ক্লাস হবে না। অনলাইনে তারা যাবেন। তাদের নিজস্ব পদ্ধতি অনুসরণ করবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com