1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:

শিক্ষা সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টার:: প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে
সকাল ১১ টায় র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাবেক কমিশনার লুৎফুর রহমান, সাংবাদিক আব্দুল হাই, সমাজ কর্মী আব্দুল মুকিতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা অংশ নেয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনাসভায় অনুষ্টিতক হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com