1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘শিশু’ বক্তা রফিকুল ইসলাম আটক

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে বুধবার দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।
এর আগে মাওলানা রফিকুল ইসলামকে মঙ্গলবার রাতে নেত্রকোনায় তার নিজ বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেয়া হয় বলে অভিযোগ করে হেফাজতে ইসলাম। একই সঙ্গে তার মুক্তি দাবি করে সংগঠনটি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মাওলানা রফিকুল ইসলাম একজন জনপ্রিয় ওয়ায়েজ। কোরআন-হাদিসের আলোকে সমকালীন প্রেক্ষাপট নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তার বয়ানে দেশের কল্যাণে মানুষের অন্তরের ঈমানী চেতনা জাগ্রত হয়। দেশের প্রতি ভালোবাসার তাগিদে জনগণকে অন্যায় জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান।

এটা তার অপরাধ হলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে পারতেন। কিন্তু কোনো ধরনের পূর্ব মামলা ছাড়া বিনা কারণে তাকে ধরে নিয়ে যাওয়া নাগরিকদের প্রতি রাষ্ট্রের অন্যায় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা তার জলন্ত প্রমাণ।
বিবৃতিতে আরো বলা হয়, অবিলম্বে মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন। অন্যথায় এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আলেম-ওলামার ইজ্জত রক্ষা এবং মসজিদ মাদ্রাসা হেফাজতে দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ্। কোনো অপশক্তির গুম, খুন, হুমকি-ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে ক্বেরাম ও তৌহিদী জনতা পরোয়া করে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com