1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

শীর্তাতদের পাশে যুক্তরাজ্য আ.লীগের সেক্রেটারির সৈয়দ ফারুক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৬৫৪ Time View

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যাগে সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে সুবিধা বঞ্চিত দরিদ্র ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে জনপ্রতি একটি করে কম্বল বিতরণ করা হয়।
জগন্নাথপুর পৌরশহরের ভবেরবাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দুপুরে শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি সিদ্দিক আহমদ। এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান, রাকিব আলী, বদরুল কামালী, বাদশা মিয়া, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান জানান,যুক্তরাজ্য আওয়ামীলীগ দেশের সকল দুর্যোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ায়। যার ধারাবাহিকতায় এবার বেদে সম্প্রদায়, হরিজন সম্প্রদায়সহ আমরা সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে এক হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করছি। তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com