1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

শীলাবৃষ্টিতে পাটলী ইউনিয়নের একটি হাওরের ফসল ঝরে গেছে, কৃষকদের মধ্যে হাহাকার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৪৪৭ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের খইলার হাওরের মুকুরের ধারাবন্দের শতাধিক একর বোরো ধান শীলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানান, ওই হাওরের ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটা শুরু করেছেন। বৃহস্পতিবারের শীলাবৃষ্টিতে ওই হাওরের অধিকাংশ পাকা ফসল ঝড়ে গেছে। ফলে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাটলী ইউনিয়নর চাঁনপুর গ্রামের কৃষক সামছুনুর জানান,তিনি এবার ছয় কেদার জমির বোরো আবাদ করেছিলেন। ধান পাকা শুরু করায় তিনি কাটার প্রস্তুতি নেন। কিন্তু শীলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। মিনাজপুর গ্রামের কৃষক শাহাজান মিয়া জানান,শীলাবৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেছে। সারা বছরের খাবার জোগাড় নিয়ে এখন চিন্তায় আছি। একই এলাকার কৃষক নুরুজ্জামান ও তাহিদ মিয়া জানান, এ হাওরের অধিকাংশ জমির ফসল শীলাবৃষ্টিতে শেষ হয়ে গেছে।
পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, শীলাবৃষ্টিতে আমার ইউনিয়নের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কৃষকদের ক্ষতিপূরণ না দিলে কৃষকরা ঋণগ্রস্থ হবেন।
জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পাটলী ইউনিয়নে শীলাবৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com