1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

শূন্য রানে আউট ভারতের ৬ ব্যাটসম্যান

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত। আজ বুধবার কেপটাউনে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ২৩.২ ওভারে ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১৬ রানে ৬ উইকেট নেন সিরাজ।

প্রোটিয়াদের ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৩ রান করে ভারত। এরপর লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ১১ বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই ৬ উইকেট হারায় ভারত।

লুঙ্গি এনগিডির করা ৩৪তম ওভারেই শুরু হয় ভারতের ব্যাটিং ধস। এনগিডির সেই ওভারেই লোকেশ রাহুলের পর ফেরেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরা।

এনগিডির পর কাগিসো রাবাদাও এক ওভারে ৩ উইকেট নেন। ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। এরপর মোহাম্মদ সিরাজ হন রান আউট, প্রসিধ কৃষ্ণা দেন ক্যাচ।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হয়নি। উল্টো পড়ে যায় ৬ উইকেট। ভারত ৩৪.৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়।

দলের হয়ে ৪৬ রান করেন কোহলি। ৩৯ রান করেন রোহিত। ৩৬ রান করেন শুভমান গিল। ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। তারা হলেন- ওপেনার জসবি জসওয়াল, স্রেয়াশ আইয়ার, রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। টেস্টে এর আগে এরকম লজ্জার কাণ্ড হয়েছিল মাত্র একবার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com