1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৬৪ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে-

শেরপুরের নকলায় সিএনজি চালিত আটো রিক্সার ধাক্কায় হালিম বেগম (৭০) নামে এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী পূর্বপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হালিমা বানেশ্বরদী পূর্বপাড়া এলাকার মৃত কুবেদ আলীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, হালিমা বেগম তার বাড়ির পাশের রাস্তায় ধান শুাকানোর সময় গনপদ্দী গামী একটি আটো রিক্সা পিছনে এসে হর্ণ বাজালে, সে আতঙ্কিত হয়ে দৌড় দিয়ে অটো রিক্সায় ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে তাকে এ্যাম্বুলেন্সে উঠানোর কিছুক্ষণের মধ্যে নকলা হাসপাতাল চত্তরেই সে মারা যায়। এ খবর পেয়ে নকলা থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে সিএনজি চালিত ঘাতক আটো রিক্সাটি এলাকাবাসী আটক করতে সক্ষম হলেও, আটো রিক্সার চালক কৌশলে পালিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ বিনা ময়না তদন্তে দাফন-কাফনেরর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রক্রিয়া চলেছে বলে নিহতের পরিবারের একাধিক সদস্য জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com