1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। 
ধর্ষিতা সাভারের মুগড়াকান্দা, আওয়াল মার্কেট এলাকার মো. আক্তার ঢালির মেয়ে এবং আটককৃত জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে। অভিযুক্ত জাহিদ জানায়, তার পিতা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক কলেজে দপ্তরি পদে কর্মরত।। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com