1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

শ্রীমঙ্গলে বিষধর লালডোরা সাপ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শ্রীমঙ্গলে বিষধর লালডোরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শহরের নতুন বাজার এলাকা থেকে আজ সোমবার সকাল ৮টার দিকে এ সাপ উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, আজ সকালে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে একটি ঝুড়ির নীচ থেকে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসা হয়। এটিকে ফাউণ্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে।
তিনি জানান, লালডোরা সাপ বিষাক্ত। এটি লালঘাড় ধোরা সাপ বা ওরল সাপ নামেও পরিচিত। এর ইংরেজী নাম রেড নেকড কিলব্যাক এবং বৈজ্ঞানিক নাম রেবডোফিস সাবমিনিয়েটাস।
পূর্ণবয়ষ্ক এই সাপের দৈর্ঘ্য ০.৭৫ থেকে ১.০ মিটার ও সর্বোচ্চ ১.৩ মিটার হয়ে থাকে। দেহের উপরটা সবুজাভ-ধুসর বা জলপাই-বাদামি এবং গলার দিকটা সিঁদুরে লাল। দেহের নিচটা হলদে, কখনো কখনো পেটের আঁশের বাইরের কিনারায় কালো কালো ফোঁটা থাকে।
সুত্র জানায়, এ সাপ দিবাচর। উত্তেজিত হলে মাথা ও গলা উঁচু করে গোখরা সাপের মতো ফণা তুলতে পারে। এরা বিষধর । কামড়ে তীব্র বিষের লক্ষণ দেখা যায়। এরা ব্যাঙ, গিরগিটি, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, মাছ ইত্যাদি খেয়ে থাকে। আর্দ্র বন, জলাশয়, পুকুর, জলপ্রবাহ, খাদ প্রভৃতির আশপাশের তৃণভূমি বা ঝোপঝাড় এবং ধানক্ষেত এদের আবাসস্হল। বংশবৃদ্ধির জন্য জুন থেকে জুলাই মাসে প্রজনন করে। ৫ থেকে ১৭ টি ডিম পাড়ে। বিরল এ সাপটি সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com