1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সংসদ সদস্য সায়রা মহসীনের শপথ গ্রহণ

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ৯৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনে সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন গত ২৩ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com