1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

সহজ শর্তে কৃষিঋণ প্রদানের দাবি হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৭ Time View

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কাছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসলহারা কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রদানের দাবি জানিয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বোরো মওসুমে বাঁধ ভেঙে ফসলহানির পর কৃষকরা গরু, ছাগল বিক্রি করে দিয়েছেন। চলতি বোরো মওসুমে সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের সার, বীজ ও নগদ ১ হাজার টাকা প্রদান করলেও জমি চাষাবাদে কৃষকদের জন্য তা অপ্রতুল। গত বছরের ঋণ পরিশোধ করে কৃষকদের নতুন কৃষি ঋণ নেয়াও সম্ভব নয়। তাই চলতি বোরো মওসুমে কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ দেওয়া প্রয়োজন। আগের ঋণ পুনঃতফসিলিকরণের মাধ্যমে নতুন ঋণ প্রদান করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য অ্যাডভোকেট রুহুল তুহিন, অধ্যক্ষ রবিউল ইসলাম, সংগঠনের দিরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অমর চাঁদ দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com