1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সাংবাদিকরা হলেন নিঃসঙ্গ শেরপা, সমাজ ও রাষ্ট্রে তাদের কোনো বন্ধু নেই: পরিকল্পনামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৪ Time View

সাংবাদিকরা হলেন নিঃসঙ্গ শেরপা। সমাজ ও রাষ্ট্রে তাদের কোনো বন্ধু নেই। তাদের লেখার কারণে কেউ খুশি, কেউ নাখোস। তবে সব কিছুর ঊর্ধ্বে ওঠে বস্তুনিষ্ট ও পজেটিভ সাংবাদিকতা করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মানান্না। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরনানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, রিপোর্টার্স ইউনিটর সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর প্রমুখ।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি না। আমি সুনামগঞ্জের বাসিন্দা হলেও সুনামগঞ্জ-পঞ্চঘর আমার কাছে সমান। তবে সারা দেশের মতো সুনামগঞ্জে শেখ হাসিনার সরকার বিশেষ উন্নয়ন করছে। আগামী সোমবারের বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হবে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ সড়ক ও রেললাইন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com