1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সাংবাদিকের বাড়িতে চুরি; গ্রেফতার ৫

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় পাঁচ চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোররাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক ভরি দুই আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা আইসিটি শাখার ইনচার্জ ডিবি’র এসআই জাহিদ। তিনি জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ৫ চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তির দুলালের ছেলে আরিফুল (২০), মসজিদ পাড়া মহল্লার আঙ্গুরের ছেলে আলী (২২) ও আসলামের ছেলে সজিব (২০), বাসুনিয়া পট্টি মহল্লার ফজলুর রহমানের ছেলে ইয়াসিন (২০) ও ফকিরপাড়া মহল্লার মনসুরের ছেলে আবুল সাইদুল (৪০)।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজের বাড়িতে স্টিল আলমারি তছনছ করে চোরেরা ২টি মোবাইল ফোন, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। পরে সদর মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ চোর ধরতে তৎপরতা শুরু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com