1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সাংবাদিক এনামুল হক রেনুর চাচা প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী আলহাজ্ব জিল্লুল হক আর নেই

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৬৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের বাসিন্দা ষাটের দশকের নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব জিল্লুল হক (৮০) আর নেই। ইন্নালিল্লাহি…….. রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। সোমবার বাংলাদেশ সময় ভোরে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার এনামুল হক রেনুর চাচা। উল্লেখ্য জিল্লুল হক ষাটের দশকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি রানীগঞ্জ মাদ্রাসা ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর ছেলেদের মধ্যে বড় ছেলে আনোয়ারুল হক লেচু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা ছিলেন। আরেকপুত্র রেজাউল করিম টিটু লন্ডনে সলিসিটর হিসেবে কাজ করছেন। মেয়ে হাসিনা রহমান হেনা সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মরহুম জিল্লুল হক এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্ঠা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,আব্দুল হাই,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু, আজিজুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া,উপজেলা বিএনপি নেতা কবির আহমদ, পৌর বিএনপি নেতা এম এ মতিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com