1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সাপের ছোবলে সাপুড়ের মৃত‌্যু

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪১৪ Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাপের কামড়ে সাগর মিয়া (৪২) নামে এক সাপুড়ে মারা গেছেন। সাগর মিয়ার বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি পার্শ্ববর্তী দুল্যাবেগম গ্রামের সেলিম মিয়ার বাড়িতে সাপ ধরতে যান।

তিনি সেলিম মিয়ার ঘরের মাটি খুঁড়ে বিষধর সাপ ধরেন। সাপটি ধরে বস্তায় ভরার সময় সাগরের হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

সাগরের ভাতিজা মাসুদ মিয়া জানান, সাগর মিয়া নিঃসন্তান ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি রংপুরে। প্রায় ২০ বছর আগে তিনি রংপুর থেকে মির্জাপুরে আসেন। বিয়ের পর তিনি দুল্যামনসুর গ্রামেই থাকতেন। সাপ ধরা তাঁর নেশা ছিল।

ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com