1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সাম্প্রদায়িক সম্প্রীতির জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর ও রথযাত্রা উৎসব

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০১৫
  • ১১২৪ Time View

স্টাফ রিপোর্টার: মুসলিম সম্প্রদায়ের প্রধান ধমীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধমীয় উৎসব রথযাত্রা উৎসব শনিবার জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উপজেলা জগন্নাথপুরে দু’সম্প্রদায়ের লোকজন দুটি উৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মিলেমিলে পালন করেছেন। দুটি উৎসবেই দু’সম্প্রদায়ের লোকজনের অংশ গ্রহণ উৎসবকে প্রান্তবন্ত করেছে। জগন্নাথপুরে দীঘদিনধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে। যুগে যুগে মিলেমিলে দু’সম্প্রদায়ের উৎসব শান্তিপূনভাবে পালিত হয়েছে। শনিবার জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। সকালে উপজেলার ৪০১টি মসজিদে ঈদের জামাত শান্তিপূন ও উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। সারাদিন একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করে সময় অতিবাহিত করেন। বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদের সাথে ভবের বাজার দলীয় অফিসে নেতাকমীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপস্থিত ছিলেন। রাতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের এপিএস আবুল হাসান ও জুয়েল মিয়া জগন্নাথপুরে যুবলীগ ছাত্রলীগ নেতাকমীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এসময় জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকমীরা উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ কুশল বিনিময় করেন। অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় এলাকার রথবাড়িতে প্রতি বছরের ন্যায় রথযাত্রা উৎসব পালন করেন। রথযাত্রা উৎসবে জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্চু ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রান্তবন্তভাবে উপভোগ করা হয় ঈদুল ফিতর ও রথযাত্রা উৎসব। জগন্নাথপুরের প্রবীণ ব্যক্তি বীরেন্দ্র কুমার দে বলেন, সারাদেশের মধ্যে জগন্নাথপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে পরিচিত। আমরা বিভিন্ন সময় ঈদ পূজা এক সাথে মিলেমিলে পালন করছি। আশা করি জগন্নাথপুরের এই সম্প্রীতি অব্যাহত থাকবে অনন্তকাল ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com