1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সালিশে বিচারপ্রার্থী নারীকে ধর্ষন, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ২৩৬ Time View

ফেনীর ফুলগাজীতে সালিশের বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল ইসলাম সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। এ সময় নুরুল ইসলাম কৌশলে ওই ভাগিনাকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়রা টের পেলে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থা গুরুতর দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ওই নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন। এর পরই রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com