1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর ফোন

  • Update Time : শনিবার, ২ মে, ২০১৫
  • ৫৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এর আগে তিনি কারচুপির অভিযোগ তদন্তের জন্য আহ্বান জানিয়েছিলেন।
শুক্রবার বেলা ১টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে ফোন করেন জাতিসংঘ মহাসচিব। তাদের মধ্যে প্রায় ১৪ মিনিট কথা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বান কি মুন বলেছেন, নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তাকে জানানো হয়েছে।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে ‘স্বস্তিকর’ বললেও মাঝপথে তাদের সরে দাঁড়ানোকে মহাসচিব ‘দুঃখজনক’ হিসাবে উল্লেখ করে ‘উদ্বেগ জানিয়েছেন’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তাকে (বান কি মুনকে) বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রাণহানি ছাড়া নির্বাচন হয়েছে।”
প্রেস সচিব বলেন, “নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, ‘বিএনপি গত তিন মাসে আন্দোলন করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। জনজীবন ক্ষতিগ্রস্ত করেছে। জনসম্পদ নষ্ট করেছে। মানুষ এসব চায় না। এ কারণে, মানুষ তাদের ভোট দেয়নি’।
প্রেস সচিব জানান, বিএনপি যাতে ‘নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদি কর্মকাণ্ড পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসে’- সে আহ্বান জানাতে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
“সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলাবাহিনী দৃঢ় ভূমিকা পালন করেছে।
“নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ভোটের সংখ্যা অস্বাভাবিক ছিল না। এ কারণে ভোট নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।”
প্রেস সচিব শামীম চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, তাদের (বিএনপি) আন্দোলনের ডাকে জনগণ আসেনি, নেতা-কর্মীরাও আন্দোলনে থাকেনি। একইভাবে নির্বাচনে অংশ নিয়েও নেতা-কর্মীদের মাঠে নামাতে পারেনি তারা। নেতা-কর্মীদের পোলিং এজেন্ট বানিয়ে নির্বাচন কেন্দ্রেও পাঠাতে পারেনি তারা, কারণ তারা জনগণকে হত্যা করে আন্দোলন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com