1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিনেমা হলে মোবাইল ফোনের আলো জ্বালানোকে কেন্দ্র করে কিশোর খুন

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
জামালপুরে সিনেমা হলে মোবাইল ফোনের আলো জ্বালানো নিয়ে বাকবিতণ্ডার জেরে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শহরের মনোয়ার প্রেক্ষাগৃহের সামনে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম জিসান শহরের মুসলিমাবাদ এলাকার মজিবর রহমানের ছেলে। সে জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের ভাষ্য।

পরিদর্শক রাশেদুল বলেন, জিসান কয়েকজন বন্ধুকে নিয়ে রোববার রাতে মনোয়ার সিনেমা হলে যায়। হলের ভেতরে মোবাইল ফোনের আলো জ্বালানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“সিনেমা হল থেকে বের হওয়ার পর ওই যুবকেরা জিসানকে আটক করে মারধর শুরু করে। এক পর্যায়ে জিসানের পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয় বলে রাশেদুল জানান।

তিনি বলেন, পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com