1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪১১ Time View

স্টাফ রিপোর্টার
সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও নতুন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন’র বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কনফারেন্স হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমান।
মেডিকেল অফিসার ডা. তাসমিনা ইয়াসমিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা: আব্দুল হেকিম, বিদায়ী সিভিল সার্জন ডা. সামস উদ্দীন, সদর হাসপাতালের সহকারি তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো রফিকুল ইসলাম, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউর রহমান, ডা. বিঞ্জু প্রসাদ চন্দ, ইমাজেন্সী মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, ডা. সাইম রেজা, বর্হি বিভাগের মেডিকেল অফিসার ডা. জহর লাল সিপলু, সেবা তত্ত্বাবধায়ক ফাতেমা বেগম, নাসিং সুপারভাইজার নীবা রাণী সুতার।
এসময় উপস্থিত ছিলেন ডা. এনামুল হক খান, ডা. মাহমুদুর রহমান রকি, ডা. শ্যামল চন্দ্র বর্মণ, ডা. লিপিকা দাস, সিনিয়র ব্রাদার বুরহান উদ্দীন, নার্স জমিরুননেছা, সপ্না রাণী, হাসপাতালের প্রধান সহকারি রইছ মিয়া, স্টোর কিপার সোলেমান আহমদ, ফামার্সিস্ট কামরুল হাসান জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী সিভিল সার্জন ও নবাগত সিভিল সার্জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com