1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সিরাজগঞ্জে র‍্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়ি থেকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব -১২। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে র‍্যাব-১২ এর এএসপি মাঃ মহিউদ্দিন মিরাজ ও স্হানীয়রা কালের কণ্ঠকে জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থকে ২ জন অপরিচিত লোক এখান এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিক শুরু হয় অভিযান। গোলালাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্হানীয়দের। উৎসুক জনতাও অবস্হান নেয় আশেপাশে। অভিযান শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সুত্-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com