1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সিরাজুল হক এর নের্তৃত্বে পাটলী ইউনিয়নে নতুন পরিষদের যাত্রা শুরু

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নতুন পরিষদের যাত্রা শুরু হয়েছে। রবিবার পরিষদের প্রথম সভা দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে সভায় নতুন পরিষদের যাত্রা শুরু হয়। সভায় ভোটের মাধ্যমে পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। সভায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন নব নির্বাচিত ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রাজা, প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত ফেরদৌসি বেগম তানিয়া, ও প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন খালিদ হাসান খালেদ। সভায় নব নির্বাচিত সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক বলেন,স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরসীম। তাই আমাদেরকে জনগনের সাথে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। তিনি সকলের সহযোগীতা নিয়ে পাটলী ইউনিয়নের বিগত দিনের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে একটি উন্নত মডেল ইউনিয়ন হিসেতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com