1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটের ওসমানীতে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় দুই কেজি; যার আনুমানিক বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবার জামিল আহমদের (২৮) কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস শুল্ক গোয়েন্দারা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

উদ্ধার ১৪টি স্বর্ণের বারের মধ্যে ১২ টি বিশেষ ব্যবস্থায় জামিল আহমদের উরুতে আটকানো ছিল। ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন জানান, দুটি বারসহ আরও সোনা হাত ব্যাগে ছিল।

আল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা যাত্রী জামিল আহমদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রথমে জামিল আহমদ তার কাছে কোন স্বর্ণের বার নেই বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ভয় পান। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে আটকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জামিল আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসমানী বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com