1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটের কাজলশাহ এলাকায় চুরি করতে গিয়ে মৃত্যুর মুখে

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::চুরি করতে গিয়ে গৃহস্তের ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়েছে এক চোর। সে এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, কাজলশাহ এলাকার ব্যাবসায়ী ইকবালের বাসায় চুরি করতে ঢুকেছিলো ঐ চোর। বাসার কাজের ছেলে তাকে দেখে ফেলায় সে দ্রুত পালানোর চেষ্টা করে।

এসময় চতুর্থ তলা থেকে নিচে পড়ে মারাত্মক আহত হয়। তার কোমর এবং হাত পা ভেঙ্গে যায়।

তার কাছে চুরিকৃত কিছু মালামালও পাওয়া গেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

স্থানীয়রা পুলিশে খবর দিলে লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই নজরুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার অবস্থা খুবই খারাপ। হাত পা কোমর ভেঙ্গে গেছে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কোন মামলাদায়ের করা হয়নি।

চোরের নাম পরিচয় জানতে লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই নজরুলের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com