1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজার থেকে অগ্নিকান্ডে শিশুসহ ৫ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সিলেটের গোলাপগঞ্জের বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন ধরে মা ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার লক্ষ্মনাবন্দের (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), ও অজ্ঞাত এক কিশোর (১৬)।

নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

এসময় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com