1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটের জিন্দাবাজারে প্রকাশ্যে যুবক অপহরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে এক যুবকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে পশ্চিম জিন্দাবাজারে জল্লারপাড় রোডে এ অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃত ব্যক্তি যুবক হচ্ছেন ফারুক আহমদ (২৮)। সে টুকেরবাজার এলাকার শিবেরবাজার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তবে কি কারণে এবং কারা তাকে অপহরণ করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপহরণের ঘটনার একটি ভিডিও চিত্র সিলেটের একটি অনলাইল পত্রিকা অফিসে পাঠানো হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সিএনজি চালিত অটোরিকশাতে করে কয়েকজন যুবক এক অন্য আরেক যুবককে অপহরণ করে নিয়ে যাচ্ছে। পরে অটোরিকসাটি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার দিকে চলে যায়।

অপহরণকারীরা ছাত্রলীগের একটি গ্রুপের সাথে জড়িত বলে জানিয়েছেন বেশ কয়েকজন। এসময় উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপহরণের ঘটনা দেখলেও কেউ অপহরণকারীদের বাঁধা দেননি।

মিলেনিয়াম মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জাকির আহমদ কে বলন- ওই যুবকটি মিলেনিয়াম মার্কেটে নিয়মিত আসা যাওয়া করতো। কিন্তু কি কারণে তাকে অপহরণ করা হলো সেটি তাদের জানা নেই।

তিনি বলেন- একটি দোকান ভাড়া প্রদানের জন্য সে মার্কেটে আসতো। আমরা বিষয়টি তার আত্মীয়-স্বজনদের জানানোর চেষ্টা করছি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা অপহরণের ঘটনাটি নিশ্চিত করে বলেন- বিষয়টি অনুসন্ধান চালাচ্ছি। অপহরণকারীদের ধরতে পুলিশ গুরুত্ব সহকারে অভিযান চালাবে। প্রকাশ্যে দিবালোকে এরকম ঘটনা মেনে নেয়া যায়না উল্লেখ করেন এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com