জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (৯০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি দুই ছেলের দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ইকবাল আহমদের দুই ছেলে আগেই মারা গেছেন। এর আগে তার স্ত্রীও মারা যান। দুই পুত্রবধূ ও দুই ছেলের দুই সন্তানকে নিয়ে তিনি বসবাস করতেন।
গোলাপগঞ্জের সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু জানান, ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা সারাজীবন বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠান চেয়ারম্যান ছিলেন।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী দেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সব গনতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারির একজন নেতা ও সংগঠক ছিলেন। দেশের কল্যাণে গনমানুষের পক্ষে সারা জীবন কাজ করে গেছেন।
Leave a Reply