1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটের লালাবাজারে বাসচাপায় পথচারি নিহত, সড়ক অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ২৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় কামরুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালাবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামরুল। এসময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে ওসি খায়রুল ফজল বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com