1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটের লালাবাজারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-২ আহত-৪২

  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৪২ জন।

রোববার বেলা ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী জায়গায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম (৩৫) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৫৫)।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুবুল ও কাজল। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মো. পলাশ মিয়া জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আহত অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com