1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটের শাবিতে অর্ধনগ্ন করে র্যা গিং: ১৯ জনের শাস্তি-জরিমানা, ৫ জন বহিষ্কার

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্ধনগ্ন করে র‌্যাগিংয়ের ঘটনায় ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়া দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। র‌্যাগিংয়ে নেতৃত্ব দেয়া ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

শাবির সিন্ডিকেট সভায় বুধবার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সিন্ডিকেট সভায় পুরকৌশল বিভাগের ২ ছাত্রকে আজীবন বহিষ্কার, দুইজনকে ২ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা করে জরিমানা, ১ জনকে এক বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা, ৫ জনকে ৬ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ, ৯ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও সতর্কীকরণ এবং ২ জনকে শুধু সতর্কীকরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাতে পুরকৌশল বিভাগের নবাগত ছয় ছাত্রকে মেসে ডেকে নিয়ে যান একই বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র। পরে তাদের বিবস্ত্র করে আর্ট পেপার দিয়ে লজ্জাস্থান ঢেকে সেলফি তুলতে বাধ্য করা হয়। পরে তা ফেসবুকে পোস্ট দেয়ানো হয়। এ ঘটনা ফাঁস হয়ে গেলে তোলপাড় শুরু হয়। শাবি ক্যাম্পাস তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনিয়ে নিন্দার ঝড় উঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com