1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেটের শিবগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে একটি সিএনজি অটোরিক্সা ও ২৫ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

সোমবার রাত পৌনে ১টার দিকে চেকপোস্ট করাকালে তাকে আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, সোমবার রাত শিবগঞ্জ পয়েন্টে সিলেট-থ-১২-০৯২৮ সিএনজি গাড়ীটিকে থামার সিগন্যাল দেয়া হয়। ড্রাইভারে না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় দায়িত্বরত পুলিশ ফোর্স ধাওয়া করে উপশহর ই-ব্লক মেইন রোডের হোটেল গুলবাহার এর সামনে সাইদুল ইসলামকে আটক করে। এসময় তার দুই সহযোগী এনাম আহমদ (২৬) ও ইমন প্রকাশ মনির আহমদ ইমন (২৮) পালিয়ে যায়। সাইদুল ইসলামকে চেক করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সাইফুল ইসলাম দক্ষিণ সুরমার বরইকান্দির মৃত দুদু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া এনাম আহমদ (২৬) মোগলাবাজার থানার আলমপুরের মুত মানিক মিয়ার ছেলে এবং ইমন প্রকাশ মনির আহমদ ইমন (২৮) বরইকান্দির মুত ফারুক মিয়া ছেলে।

সাইফুল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২১/২৫ ধারায় এজাহার দাখিল করলে, শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৪ তাং-০৬/০৮/১৮খ্রি. রুজু করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com