1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুর্ঘটনা কবলিত রেলের বগিগুলো সরিয়ে নিতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার ভোর থেকে এ উদ্ধার কাজ শুরু হয়। এরআগে গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয়।

ওইদিন রেল লাইনের পাশে লাইনচ্যুত তিনটি বগি রেখে রাত পৌনে ৮টার দিকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আবার রোববার ভোর ৫টা থেকে বগিগুলো উদ্ধারে নামে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে আসা দুটি রিলিফ ট্রেন।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। বগি তিনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী কালনী ট্রেন সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে এসে ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করে। কাজ শেষ হওয়ার পর ট্রেনটি ছেড়ে যাবে।’

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা খায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com