1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ২৯১ Time View

স্টাফ রিপোর্টার:: শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, টানা বৃষ্টির কারণে রোববার রাতে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু ট্রেন চলাচল শুরু হতে কতক্ষণ লাগবে- সে বিষয়ে জানাতে পারেননি ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত।

এদিকে লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকামুখী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com