1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সিলেটের সিএনজি চালকের ভাসমান লাশ সুনামগঞ্জে উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ২৪৭ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :
সিলেটের এক সিএনজি চালকের ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের প্রাক্কালে নিহতের স্বজনরা তার লাশ সনাক্ত করেছেন। নিহত হোসাইন আহমদ (২৪) সিলেটের দক্ষিণ সুরমা থানার কাজিরখলা বরইকান্দি নিবাসী আজিজুর রহমানের পুত্র। নিহতের আপন ভাই রাসেল আহমদ ও তার চাচা হামিদুর রহমান সাংবাদিকদের জানান,গত ১লা নভেম্বর বাবু নামের এক লোক মোবাইল কল করে হোসাইন আহমদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে অনেক অনুসন্ধান করেও তার খোজ পাওয়া যায়নি। বুধবার বেলা পৌনে ২টায় শহরতলীর ধারারগাঁও গ্রামের পাথর ক্রাসারের ১০০ গজ দূরে সুরমা নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে উঠেছে এ সংবাদে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে জানতে পেরে তারা সুনামগঞ্জে ছুটে আসেন। নিহতের পরনের কাপড়চোপর দেখে তারা লাশটি সনাক্ত করেন। সুনামগঞ্জ সদর থানার এসআই মোশাররফ হোসেন লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। তিনি বলেন,আমরা প্রথমে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় সুরমা নদী হতে উদ্ধার করি। পরদিন নিহতের স্বজনরা জেলা সদর হাসপাতালে এসে তার লাশটি সনাক্ত করেছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com