1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সিলেটের সুবিদ বাজারে বাসা থেকে ডেকে এনে যুবককে হত্যা

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: নগরীর সুবিদ বাজারে বাসা থেকে ডেকে এনে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম শিমুল দেব (৩২)। তিনি সুবিদবাজারে মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।

শিমুলের প্রতিবেশিরা জানান, সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু’পক্ষে মারামারি হয়। এরজের ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।

স্থানীয় দিঘির পাড় সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দিঘির ঘাটের মধ্যে হেলান দেওয়ানো অবস্থায় একটি মরদেহ ফেলে রাখা হয়েছে। সাথেসাথে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনও ঘটনাস্থলে আসেন।

রাত ২টায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকারীদের ধরতেও অভিযান চালাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com