1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সিলেটের সুরমা মার্কেট ও লালাবাজার থেকে ২৫ জুয়াড়ি গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ২৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর সুরমা মার্কেট ও দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোনসহ ২৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫৫০ টাকা, ২৩টি মোবাইল ফোন সেটসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫ টায় দক্ষিন সুরমা থানাধীন লালা বাজার থেকে তীর শিলং ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মহানগর পুলিশের এডিসি (দক্ষিন) মোঃ জেদান আল মুসা, দক্ষিন সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করে করেন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, ১১টি মোবাইল সেট ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সেখানে অস্থায়ী জুয়ার আসর গুড়িয়ে দেয়।

অপরদিকে একই সময়ে নগরীর সুরমা মার্কেট থেকে তীর (জুয়া) খেলার সরঞ্জামাদীসহ ১১জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৭ হাজার ৫৫০ টাকা ও ১২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মোঃ আলমগীর মিয়া (২২), সোহেল আহমদ (২৯), হেমাল উদ্দিন (৩০), জজ আহমদ (২৮), আহিদ আহমদ জাবেদ (২১), সাব্বির আহমদ (২০), সুমন পাল (২৫), রিমন (২০), আরিফ আহমদ (২২), মোঃ সালেহ (৩০), মোঃ শাহজাহান মিয়া, মোঃ বাবুল মিয়া (৩২), শেখ কামাল হোসাইন (২৮), লিটন আহমদ (২০), নোমান আহমদ(৩০), শাহেদ আহমেদ (২৫), গিয়াস উদ্দিন (৩৫), সোহাগ (২৮) সোলেমান আহমদ(২৫), মনু মিয়া (৫০), সুমন দাস (২৪), আতাউর রহমান (৪০), জাকির হোসেন ইলিয়াস (৫৫), লিটন মিয়া (৩০) ও মৃদুল দেব (২২)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com