1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটের ৩ আসনে ইভিএম এ ভোট হবে

  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৫৭৯ Time View
  1. সিলেট অফিস-শূন্য হওয়া জাতীয় সংসদের সিলেটের ৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ধীরে ধীরে ইভিএমের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ইসি কর্মকর্তারা জানান, সংসদ সদস্যের মৃত্যুর কারণে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচন হবে সিলেট-৩ আসনে। তবে কবে নাগাদ এসব আসনে নির্বাচন হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা, করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সব নির্বাচনের উপর স্থাগিতাদেশ দিয়েছেন কমিশন।

    জানা যায়, আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের সিলেট-৩ আসনের নির্বাচন সংবিধান নির্ধারিত নব্বইদিনের মধ্যে হচ্ছে না। এক্ষেত্রে তার পরবর্তী নব্বই দিনের মধ্য ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ ৮ জুনের মধ্যে ভোটটি না হয়ে ৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করবে সংস্থাটি।

    ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার বলেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে, আসন শূন্য হওয়ার নব্বইদিনের মধ্যে নির্বাচন করতে হয়। এক্ষেত্রে সিলেট-৩ আসনটি শূন্য হয় গত ১১ মার্চ। অর্থাৎ সংবিধান অনুযায়ী, ৮ জুনের মধ্যে ভোট করার বিধান রয়েছে। কিন্তু করোনা মহামারিকে ‘দ্বৈব দুর্বিপাক’ দেখিয়ে এ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরো নব্বইদিন সময় নিলেন, যে এখতিয়ার সংবিধানেই দেওয়া আছে। এক্ষেত্রে ৬ সেপ্টেম্বরের মধ্যে ভোট করা যাবে।

    গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

    ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান এ বিষয়ে বলেন, ইভিএমে ভোট হতে পারে। এখন প্রায় সব নির্বাচনেই ইভিএমের ব্যবহার বাড়ানো হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সামনের নির্বাচনগুলোতেও ইভিএম বেশি হারে ব্যবহার করা হবে।

    কমিশন সূত্র জানান, নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়ানোর জন্য চলতি বছর ৩৫ হাজার ইভিএম মেশিন কেনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইসির কাছে সোয়া লাখের মতো ভোটযন্ত্রটি আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com