1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে অটোরিকশার চাপায় চালক নিহত

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরে সিএনজিচালিত অটোরিকশার এক চালক অপর অটোরিকশার চাপায় নিহত হয়েছেন। যাত্রী তোলা নিয়ে ঝগড়ার জেরে ওই চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকালে মদিনা মার্কেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। ঘাতক চালক আবু তাহেরকে আটক করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালক মওলুদ হোসেন (৩৫) নগরের বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তের জন্য নিহত চালকের লাশ ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com