1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটে অসামাজিকতার অভিযোগে ৭ নারী-পুরুষ আটক

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের সকাল রিপোর্ট:দক্ষিণ সুরমায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল  শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমার অভি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
, শুক্রবার রাত সাড়ে টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত লিপ্ত অবস্থায় ৩ নারী ও ৪ জন পুরুষকে আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

আটক পুরুষরা হচ্ছেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), ময়মনসিংহ সদর থানার সাভার গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম মিয়া, নারী কনস্টেবল সোনারা বেগম ও হেনা আক্তার।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com