1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড ইউপি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা

সিলেটে অস্ত্রসহ ৬ কিশোর আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪০৩ Time View

সিলেট মহানগর পুলিশ এবার কিশোর গ্যাং ধরতে ঝটিকা অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ৬ কিশোরকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বুধবার রাতে নগরের কুয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ৫টি স্টাম্প জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটককৃতরা ছাত্রলীগের কর্মী। ঘটনার সময় তারা মারামারির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ক্লাবঘরের ভেতর থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ (১৭), নগরের হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ (১৮), নগরের উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক (১৭), সিলেট সদর উপজেলার টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ (১৬), নগরের মদিনা মার্কেট আল মদিনা এলাকার বাসিন্দা ও সিলেট সদর উপজেলার জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম (১৬), সদর উপজেলার টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com