1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

সিলেটে অ্যাম্বুলেন্স ও পরিত্যক্ত বাসে আগুন

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত ২টা ৪১ মিনিটে (সিসিটিভির ফুটেজের সময়) দিকে সিলেট নগরীর রিকাবীবাজারে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত।

এরপর আজ রোববার (১৬ নভেম্বর) ভোরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই দুই ঘটনায় কোনো হতাহত হয়নি।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান চৌধুরী ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইটি মোটরসাইকেলে পাঁচ যুবক হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্স পুরোটাই পুড়ে যায়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, আজ ভোরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। আমরা জানতে পেরেছি, বাসটি কিছুদিন আগে ভাঙারি হিসেবে কাছে বিক্রি করে দিয়েছিলেন এর মালিক। বাসের মালিকের পরিচয় পাওয়া গেছে। এই দুই ঘটনায় কোনো সংযুক্তি আছে কি না তা খতিয়ে দেখছি।
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com