1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটে আক্রান্ত বেড়ে ১০৪৬১, মৃত্যু ১৮৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১১৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৫১ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

সিলেট বিভাগে ৭ হাজার ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৮৭৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৫৭৩ জন, হবিগঞ্জের ৯৮২ জন ও মৌলভীবাজার জেলার ৯৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ২৭৬ জনকে।

করোনা আক্রান্ত ১২২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারে ১১ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এসময়ে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com