1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সিলেটে আবারও ছিনতাইয়ের কবলে আরেক নারী, ভিডিও ভাইরাল

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরীতে এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হওয়ার ৯ দিন পর এবার আরেক নারী ছিনতাইয়ের কবলে পড়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর সাগরদিঘির পার এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন।

রাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার সকালেও ভিডিওটি বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে। ছিনতাইয়ের শিকার ওই নারী শিক্ষার্থী বলে জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী ওই শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একজনের হাতে লম্বা দা ছিল। সেই দা দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। টানাটানির একপর্যায়ে তারা মোবাইল ও ব্যাগ নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। তিনটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী অংশ নিলেও কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বৃহস্পতিবারের ছিনতাই প্রসঙ্গে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির সমকালকে জানান, ভিডিওটি দেখার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের যখন ডিউটি বদল হয় ঠিক সে সময় ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের শিকার নারী শিক্ষক বা শিক্ষার্থী হতে পারেন। ঘটনার পর তিনি স্থানীয়দের জানিয়েছেন, তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। পুলিশ জড়িতদের যেকোনো মুহূর্তে ধরে ফেলবে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com