1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে আরও ৬ দিন বিদ্যুৎ থাকবে না

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

সিলেটে আরও ছয়দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২, ৩, ৪, ৫, ৬  ও ১১ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা সিলেট নগরের বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ৫ ঘণ্টা নগরের  বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

৬ ফেব্রুয়ারি (শনিবার) কুমারপাড়া ব্লক-বি এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরের  এভারগ্রীন ঝেরঝেরীপাড়া আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com