1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে ইয়াবা কারখানায় পুলিশের অভিযান, আটক-১

  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ২৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক: সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের একটি গ্রামে ইয়াবা তৈরীর কারখানায় কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, তৈরীর সরঞ্জাম এবং নগদ টাকাসহ একজনকে আটক করা হয়।

শুক্রবার রাত ১১টা থেকে প্রায় দেড় ঘন্টা এ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক টুকের বাজারের পশ্চিম দশা ডরার ছাদ উল্লাহর ছেলে শামীম আহমদ (২৮)।

জানা যায়- শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টুকেরবাজার ইউনিয়ন অফিসের সামনে থেকে ১০০৮ পিস ইয়াবাসহ শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় তাকে জেড়া করে টুকেরবাজারের পীরপুর এলাকার একটি বাসায় ইয়াবার কারখানার তথ্য পাওয়া যায়। সাথে সাথে পীরপুর এলাকার আজির উদ্দিনের বাসার অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে আরো ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এই বাসা থেকে নগদ ৫৫ হাজার টাকা, ইয়াবা তৈরীর একবক্স রাং পেপার, ২টি এন্ড্রয়েড মোবাইল এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এই বাসার ক্যামেরার ১টি হার্ড ডিস্ক এবং ইয়াবা তৈরীর নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এদিকে, বাসার যে ঘরে এসব পাওয়া গেছে সেই ঘরের ভাড়াটিয়া মহিলাকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে।

জালারাবাদ থানার এসআই দেবাংশু ও এসআই মো. সাজ্জাদ খানের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়্। খবর পেয়ে সেখানে আসেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

সিলেটভিউ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com