1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সিলেটে একদিনে আরো ৮ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় বিভাগে নতুন করে আরও ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৯৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৪১.০৭ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৩৮.৬১ শতাংশ, সুনামগঞ্জে ৬৪.২৯ শতাংশ, হবিগঞ্জে ৬৫.৬৩ শতাংশ এবং মৌলভীবাজারের ৩৫.৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৮৪ জন রোগীর মধ্যে ২০০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জের ৪২ এবং ১০৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেটে ২৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২০০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জ জেলর ৫ জন এবং ৪৭ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সূত্র জানায়, আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২ হাজার ৩৬১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮৫৫ জন, হবিগঞ্জে ৩ হাজার ৯৮৩ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৬৪৭ জন রয়েছেন।

সিলেট বিভাগে আজ আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকেই সিলেট জেলার বাসিন্দা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com