1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে এসএসসিতে পাশের হার ৭৮.৭৯ শতাংশ, জিপিএ-৫ ৪২৬৩

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৩ জন। জিপিএ-৪ থেকে ৪.৯৯ পেয়েছে ১৮ হাজার ৮০৮ জন ও জিপিএ-৩.৫০ থেকে ৩.৯৯ পেয়েছেন ২০ হাজার ৯২ জন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০ টায় সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী ছিলেন। আর পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১ লাখ ১৬ হাজার ১০৪ জন। এদের মধ্যে পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ।
হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।
মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।
এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৯০ দশমিক ৪৬ শতাংশ, মানবিক বিভাগে ৭৪ দশমিক ৭৬ শতাংশ এবং ব্যবসা প্রশাসন বিভাগে পাশের হার ৪৭ দশমিক ৪০ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, গতবছর সিলেট শিক্ষাবোর্ডে ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাশ করে। এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাশ করেছে। সেই হিসেবে ফলাফল গতবছর থেকে অনেক ভালো হয়েছে। এছাড়া গতবছর ২ হাজার ৭৫৭ জন জিপিএ-৫ পায়। এবার পেয়েছে ৪ হাজার ২৬৩ জন।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com