1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে অনেক। নতুন করে দেশজুড়ে তান্ডব চালাচ্ছে আফ্রিকান করোনা স্ট্রেইন। ফলে সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে মোট শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩২৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ে বিভাগে আরও ১১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৮৫ জন রোগী।

নতুন শনাক্তদের মধ্যে ৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ২৮ জন এবং মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৮৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭০৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩২৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৮ হাজার ৩১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৮৭১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৮৫ জন। এ সময়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।সিলেট মিরর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com