1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে করোনার আক্রান্ত হাজার ছাড়ালো

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৫৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ সোমবার (১ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ১৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে সোমবার সকাল পর্যন্ত ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৫৫ জন, সুনামগঞ্জে ১৬৫ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন।
সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫২ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩০ জন ও মৌলভীবাজারে ২ জন।
সিলেট বিভাগে সোমবার সকাল পর্যন্ত ২৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৭৭ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৮৯ জন ও মৌলভীবাজারে ৪৩ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে চার জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গতকাল রবিবার সিলেটে আরও ৯৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে ১ হাজার ৪৩১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com