1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সিলেটে করোনায় আরো ১২ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে  শনাক্তের হার কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘন্টায়ও এ বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়ে্ছে শতকরা ১৩.১৬ ভাগ। শনাক্তের এ হার গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

সিলেট  স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,

মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১১ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এ বিভাগে ১০২৭ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত

সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৯২ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘন্টায় ১৩৭৫  জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.১৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫২ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ৩২ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৭৮ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী হাসপাতালে ভর্তি ২২৪ জনের মধ্যে সিসিইউতে ৯ জন, করোন শনাক্ত ৬০ জন ও সন্দেহভাজন ১৫৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com